
শায়েস্তাগঞ্জে পৌরসভায় বৃহস্পতিবার ১ হাজার কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ । এর মধ্যে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক অসংখ্য কৃষকরা ধানের বীজ ও সার থেকে বঞ্চিত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় ১ হাজার ১ জন কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হবে । এর মধ্যে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক অসংখ্য কৃষকরা আউশ ধানের বীজ ও সার থেকে বঞ্চিত রয়েছে অভিযোগ । জানা যায় , ২০২৫ – ২৬ অর্থ বছরের খরিপ – ১ মৌসুমে আউশ ধানের আবাদ বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন উপজেলায় বিনামূল্যে উন্নতমানের আউশ ধানের বীজ ও সার ( ৫ কেজি বীজ , ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি) প্রণোদনা হিসেবে বিতরণ করা । পূর্বে অসংখ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আউশ ধানের বীজ ও সার পেলে ও তাদের নামের তালিকা নেই । তবে শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহরে ওয়ার্ড ভিত্তিক ব্লক সুপারভাইজার সঠিক ভাবে মাঠ পর্যায়ে তদারকি না থাকায় ৯ টি ওয়ার্ডের অসংখ্য প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই আউশ ধানের বীজ ও সার সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে । উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ জানান , শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৯ টি ওয়ার্ড থেকে ব্লক সুপারভাইজার কৃষকের কাছ থেকে ছবি ও এনআইডি কপি নিয়ে ১ হাজার ১ জন কৃষকের নামের তালিকা করেছে। তার চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা নেই । সোমবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় দিকে বিতরণ করা হবে ।
![]()









