
শায়েস্তাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত শতাধিক
হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলা পুরাসুন্দা গ্রামে ওয়াইফাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক লোকজন আহত হয়েছেন ।
সোমবার (২২ এপ্রিল ) সকাল ৮ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে । গুরুত্ব আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মার্চেন্ট এসোসিয়েশন সদস্য সচিব মোঃ ইছাক আলী সেবন মিয়ার সাথে পুরাসুন্দা গ্রামের মোঃ নজরুল ইসলামের দীর্ঘ দিন ধরে ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে বিরোধ চলে আসছিল । গত রোববার রাতে পুরাসুন্দা গ্রামের নজরুল ইসলামসহ তার লোকজনকে নিয়ে টানটান উওেজনা দেখা দেয় আওয়ামী লীগ নেতা মোঃ ইছাক আলী সেবন মিয়া উপর । এর জের ধরে সোমবার সকালে নজরুল ইসলাম সহ তার লোকজন দেশীয় অস্ত্র -শস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
এ ঘটনা শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ভূইয়া খবর পেয়ে থানাার তদন্ত (ওসি) উত্তম কুমার দাস একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পৌঁছে উভয় পক্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন । আহতদের মধ্যে রেনু আক্তার ( ৩৬) , শামীমা আক্তার (২১), ইরাক আলী (৪৫) , জামাল আহমেদ (৪ ৭) , আহাদ মিয়া ( ৪৫) , শ্যামল মিয়া (২২) , রুহান মিয়া (২৫), মনজু মিয়া (২৫) , আব্বাস মিয়া (৪০), রনি মিয়া (৩৫ ), আবিদ মিয়া (৩০), মোজাহিদ মিয়া (৩৭) সহ আরো অনেক লোকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সংঘর্ষের ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন , বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ।
![]()









