
শায়েস্তাগঞ্জে কিছু ভূয়া সাংবাদিক উপজেলা পরিষদ নির্বাচনে তথ্য সংগ্রহের কার্ডের জন্য সহকারী রিটার্নিং অফিসারের কাছে আবেদন
হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ-২০২৪ নির্বাচনে কিছু ভূয়া সাংবাদিক তথ্য সংগ্রহের পর্যবেক্ষক কার্ডের জন্য সহকারী রিটার্নিং অফিসার বরাবরে আবেদন । জানা যায় , শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে বুধবার ।
জেলা ও উপজেলা প্রশাসন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা । সাংবাদিকরা হচ্ছে নিরপেক্ষ থাকা এবং কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের সাথে গণসংযোগ বা প্রচারণা করার নিয়ম না থাকলে ও শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিকরা যে কোনো তাদের পছন্দ প্রার্থীদের সহযোগিতা করছে । এই ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে কিছু সাংবাদিক রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে । যাহা তাদের পছন্দ প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্য গণসংযোগ করার ফাঁকে নির্বাচনে তথ্য সংগ্রহের জন্য পর্যবেক্ষক কার্ডের জন্য আবেদন করেছে এবং অপর দিকে অন্ত্যত ডজন খানেক নাম সর্বস্ব বিভিন্ন ভুঁইফোড় পএিকা ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক ও প্রকাশকরা টাকার বিনিময়ে তাদের স্বাক্ষরকৃত পত্রিকা কার্ড ও প্যাডে প্রত্যায়নপত্র অপসাংবাদিকদের হাতে তুলে দেয় এবং এসব পত্রিকা কার্ড দিয়ে পর্যবেক্ষক কার্ড নেওয়ার জন্য শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করেছে । প্রকৃত সাংবাদিকরা ক্ষুদ্ধ।
দেখা যায় , ইউনিয়ন , পৌর সভা ও উপজেলা পরিষদ নির্বাচন আসলেই যাচাই- বাছাই না করে গণহারে এভাবে নির্বাচন অফিস থেকে পর্যবেক্ষক কার্ড বিভিন্ন ভুঁইফোঁড় পত্রিকা ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অপসাংবাদিকদের হাতে দেখা যায় ।
ফলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এসব কার্যক্রমে বিভিন্ন সমস্যায় পরতে হচ্ছে । এদিকে প্রকৃত সাংবাদিক ও সুশীল সমাজ সাংবাদিকদের নামে অপসাংবাদিকদের হাতে এসব পর্যবেক্ষক কার্ড উপজেলা পরিষদ নির্বাচনে ছড়িয়ে দিলে নির্বাচন ভাবমূর্তি পরিবেশ পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে ।
![]()









