- - -

শপথ নিলেন  চট্টগ্রাম -১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু

Print News

চট্টগ্রাম -১০ আসনের উপনির্বাচনে  বিপুল  ভোটে নৌকার মার্কার বিজয়ী প্রার্থী সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু শপথ নিয়েছেন।

রোববার (৬ আগস্ট) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনস্থ শপথ কক্ষে তাঁকে  শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa