- - -

লাশ উদ্ধার মেহেরপুরে

Print News

মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপকের (ডেপুটি ম্যানেজার) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২০ আগস্ট সোমবার সকাল ৮টার সময় বিসিক শিল্প নগরির কার্যালয়ের পাশে একটি আমগাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
৪২ বছর বয়সী মৃত শামসুজ্জামান মিঠুর (৪২) বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি জুলাইতে মেহেরপুর বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছিলেন।
মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার জানান, বিসিক কর্মকতার্র লাশ একটি রশিবাধা অবস্থায় বিসিক ক্ষুদ্র শিল্প এলাকার একটি আম গাছে ঝুলছে এমন খবরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
মেহেরপুর বিসিক শিল্প নগরির সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বুঝতে পারছি না। সাপ্তাহিক ছুটির আগে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) তার সঙ্গে শেষ দেখা হয়েছে। রোববার অফিসে এসে শুনছি তিনি মারা গেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa