- - -

লালমনিরহাটে চোর চক্রের সদস্য ১৯টি ফোনসহ আটক

Print News

লালমনিরহাটে চোর চক্রের সদস্য ১৯টি ফোনসহ আটক

 

 

গত ২০ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে জেলার আদিতমারী উপজেলার টেপা পলাশী গ্রামে নিজ বাড়ি হতে ১৯টি চোরাই মোবাইল সহ বাবু মিয়া (৪৫) কে কালীগঞ্জ থানা পুলিশ আটক করেন। আজ শনিবার দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। আটক বাবু মিয়া জেলার আদিতমারী উপজেলার টেপা পলাশি গ্রামের আকবর আলীর ছেলে । সে আন্তঃজেলা চোর চক্রের সদস্য।
কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায় জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা বাজারের রিতু টেলিকম মোবাইল ফোন বিক্রির ব্যবসায়ী প্রতিষ্ঠানটি কয়েক দিন আগে দুর্ধর্ষ চুরি হয়। দোকানে ২৩টির অধিক এ্যানড্রয়েট ফোন, কিছু বাটন ফোন ছিল। দোকানের ক্যাশবাক্সে ফোন বিক্রির নগদ অর্থ ছিল প্রায় চার লাখ টাকা। চোরচক্র সার্টার ভেঙ্গে সবকিছু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক রেজওয়ান বাবু অজ্ঞাতনামা আসামি করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সোর্স নিয়োগ করে গতকাল শুক্রবার রাতে বাবু মিয়ার বাড়িতে অভিযান করে। এসময় তার বসতবাড়ি তল্লাশী করে ১৮ টি বাটন ও ১টি এ্যানড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করে । আটক করেন বাবু মিয়া কে। সে আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। তার নামে পার্শ্ববর্তী নীলফামারী জেলাসহ বিভিন্ন থানায় ৬টির অধিক চুরির মামলা রয়েছে। আটককৃত বাবু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa