- - -

লালমনিরহাটে গাঁজাসহ আটক ২ মাদক কারবারি

Print News

লালমনিরহাটে গাঁজাসহ আটক ২ মাদক কারবারি

 

লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও একটি মটরসাইকেলসহ ২ জন গ্রেফতার হয়েছে।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার, লালমনিরহাট মোঃ তরিকুল ইসলাম এঁর দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক ও লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ ফারুকুল ইসলাম ফারুক, পিতা: মোঃ ইদ্রিস আলী, ঠিকানা: সাং-পূর্ব ধনীরাম ওয়ার্ড নং-০২ , থানা- ফুলবাড়ী, জেলা -কুড়িগ্রাম, ও মোঃ খোরশেদ আলম, পিতা: মৃতঃ রজব আলী, সাং-চন্দ্রখানা চিনাবাড়ী, ওয়ার্ড নং-০৮ , থানা- ফুলবাড়ী, জেলা -কুড়িগ্রাম দ্বয়কে ২ কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি ইয়ামাহা এফজেড-এস মোটরসাইকেলসহ হাতে নাতে আটক করে।

থানা সূত্র জানিয়েছে, আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa