- - -

লাখাইয়ে পুলিশের সফল অভিযান: ৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Print News

লাখাইয়ে পুলিশের সফল অভিযান: ৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের লাখাই থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন (২৮) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮ ঘটিকায় উপজেলার ১নং লাখাই ইউনিয়নের বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে এসআই মো. জাহাঙ্গীর আলম, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এএসআই আকছার মিয়া, এএসআই মাসুদ রানা ও পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন বটতলা বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী আল আমিনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আল আমিন উপজেলার স্বজনগ্রামের (বাঙ্গালপাড়া হাটি) মৃত তাহের মিয়ার ছেলে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান,মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa