
লক্ষীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন
২৮ মার্চ (বৃহস্পতিবার) চিকিৎসকের বিচার দাবীতে রায়পুর (লক্ষীপুর) উপজেলার পাটোয়ারী রাস্তার মাথা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পা হারানো ছাত্রের শিক্ষা প্রতিষ্ঠান রেয়ার মডেল দাখিল মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
জানা যায়, ভূক্তভোগী ছাত্রের নাম আফতাব হোসেন (১৭)। সে রায়পুর উপজেলাধীন পাটোয়ারী রাস্তার মাথা রেয়ার মডেল দাখিল মাদ্রাসার দশম শ্রেণির মেধাবী ছাত্র।
ঘটনাটি ঘটে গত ১৭ ই মার্চ। কলাগাছ কাটতে গিয়ে পায়ে দায়ের আঘাত পায় আফতাব। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে একটা এক্স-রে করে, ছোট অপারেশন বলতে সেলাই করে ব্যান্ডেজ করে বাসায় পাঠিয়ে দেয়। সাথে কিছু নরমাল ঔষধ দিয়ে ৩-৪ দিন পরে এসে ড্রেসিং করাতে বলে কর্তব্যরত চিকিৎসক। পর- পর ২ বার ড্রেসিং করানো হয়।
পায়ের অবনতি দেখেও চিকিৎসক কিছুই জানায়নি। শেষ যখন ওর পায়ে পচন ধরে তখন তারা বলে আমাদের ধারা আর সম্ভব না, আপনারা ঢাকা নিয়ে যান। গত ৩-৪ দিন আগে তাকে ঢাকা নিয়ে গেলে ডাক্তার দেখেই বলে ওর পায়ের অবস্থা ভালো না চাপ জানিয়ে দেয় অপারেশন করে পা কাটা লাগবে। সর্বশেষ সেখানে চিকিৎসধীন অবস্থায় সোমবার (২৫ মার্চ) তার ডান পা কাটার ঘটনা ঘটে।
এদিকে আফতাবের বাবা মোঃ জাহাঙ্গীর আলম (৪২) মালেশিয়া প্রবাসী ও মা হোসনেয়ারা বেগম (৩৫), ছেলের ভবিষ্যত চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা।
আফতাবের মামা ফিরোজ আলম (৪০) বলেন, আমার বোন হোসনেয়ারা ও ভগ্নিপতি জাহাঙ্গীর আলম ছেলে ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তায় পার করছে দিন রাত। তিনি আরো বলেন- সামান্য একটু কাটা পা নিয়ে আফতাবকে নেয়া হয় লক্ষ্মীপুর সদর হাসপাতালে। ভুল চিকিৎসায় আজ সে পঙ্গু আমরা এসব ভুল চিকিৎসকের বিচার চাই।
আফতাবের সহপাঠী আবদুস সালাম বলেন, আফতাব ক্লাসের খুবই মেধাবী ছাত্র ছিল। আমার বন্ধু আফতাবকে পঙ্গু করে দেয়া হয়েছে। আমরা এ সব ভুল চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লক্ষীপুর জেলা প্রশাসক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ঘটনাকে কেন্দ্র করে জেলা সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত নই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেয়ার মডেল দাখিল মাদ্রাসার পরিচালক আবুল কাসেম বলেন, আফতাব আমার মাদ্রাসার দশম শ্রেণির একজন মেধাবী ছাত্র। সম্প্রতি সে ভুল চিকিৎসার শিকার হয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট অভিযুক্ত চিকিৎসকের বিচার দাবী করছি। যাতে এসব ভুল চিকিৎসার কারনে আফতাবের মত আর কাউকে এমন পঙ্গুত্ব বরন না হতে হয়।
![]()









