- - -

র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদরের নয়াগোলা এলাকা থেকে ২৭ বোতল বাংলা মদসহ আটক ২

Print News

র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদরের নয়াগোলা এলাকা থেকে ২৭ বোতল বাংলা মদসহ আটক ২

 

গ্রেফতারকৃত আসামীদ্বয় একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাংলা মদ সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে মাদক বিক্রি করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, উল্লেখিত সময় মাদকের একটি চালান উক্ত এলাকা দিয়ে সদরে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উল্লেখিত ০২ মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের নিকট হতে ২৭ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।

৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ দুপুর ১২:৫০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কুড়ান এলাহী (৪৫), পিতা-মৃত রইচ উদ্দিন মন্ডল, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-কল্যাণপুর (ফকল্যান্ড মোড়), ২। মোঃ রুবেল (৩৫), পিতা-মৃত ইউনুছ, মাতা-মোছাঃ হালিমা, সাং-রামকৃষ্টপুর (শান্তিমোড়), উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে ২৭ বোতল বাংলা মদসহ গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa