- - -

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ও ইউএনডিপি’র শুভেচ্ছাদূত ভিক্টোরিয়া

Print News

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ও ইউএনডিপি’র শুভেচ্ছাদূত ভিক্টোরিয়া

বাংলাদেশে সফররত সুইডেনের ক্রাউন প্রিন্সেস ও ইউএনডিপি’র শুভেচ্ছাদূত ভিক্টোরিয়া কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও খুরুশকুলে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
আজ ২০ মার্চ দুপুর ১২.৪০ মিনিটে হেলিকপ্টারযোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে কক্সবাজারের শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম তাকে স্বাগত জানান।
ক্যাম্প পরিদর্শনকালে তিনি প্রথমে ক্যাম্প ৪ এক্সটেনশনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউএনএইচসিআর পরিচালিত ডেমন্সট্রেশন অব রেজিষ্ট্রেশন এন্ড ফুড ডিস্ট্রিবিউশন এট ই ভাউচার আউটলেটে যান। সেখানে তিনি ই ভাউচার রিটেইল সপ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ক্যাম্প ৪ এ ইউএন উইমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি-পারপাস উইমেন্স সেন্টারের রোহিঙ্গা নারীদের সাথে প্রিন্সেস একান্তে কথা বলেন।
পরে তিনি ক্যাম্প ৫ এ ইউএনএইচসিআর পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনিং সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে একটি বেকারী শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরন কার্যক্রম পর্যবেক্ষন করেন এবং সেখানে কর্মরত নারীদের সাথে মতবিনিময় করেন।
এরপর সুইডিশ রাজকুমারী যান ক্যাম্প ১০ এ। সেখানে ইউএনডিপি পরিচালিত প্রাকৃতিক উপায়ে দূর্যোগ মোকাবেলা সংক্রান্ত একটি প্রকল্প পরিদর্শন করেন। সেখান থেকে ক্যাম্প ১৮ এর আইওএম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি রোহিঙ্গা সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ দেখে মুগ্ধ হন।
ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারের খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্যে নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আকাশ পথে ঢাকা ফিরে যান সুইডেনের রাজকুমারী ও ইউএনডিপি’র শুভেচ্ছাদূত ভিক্টোরিয়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa