- - -

রেলওয়ের অনিয়ম, চলছে চোখের সামনে

Print News

রেলওয়ে পূর্বাঅনচলের ছয়টি আন্তঃ নগর ট্রেনেই একই কান্ড প্রতিদিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে শত শত যাএী বিনা টিকেটে আন্তঃনগর ট্রেনের বহনকারী এটেনডেন্ট সাথে আঁতাত করে জি আর পি ও আর এন বি পুলিশ কনস্টেবল বাণিজ্য চলছে দীর্ঘ দিন যাবত । জানা যায় , পূর্বাঅনচলের ঐতিহ্য বাহী শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে চট্টগ্রামগামী আন্তঃ নগর দিনের বেলা পাহাড়িকা এক্সপ্রেস ও রাতে উদয়ন এক্সপ্রেস এবং ঢাকা গামী আন্তঃনগর এক্সপ্রেস দিনের বেলা কালনী এক্সপ্রেস , জয়ন্তিকা এক্সপ্রেস , পারাবত এক্সপ্রেস ও রাতে উপবন এক্সপ্রেস ট্রেনের প্রতিদিন শতশত যাত্রী টিকেট না পেয়ে ফ্লাটফর্মে ছুটোছুটি করছেন যাত্রীরা । ‘ লাটসাহেব ‘ সেজে যাত্রীদের সামন দিয়ে ধীরে ধীরে পায়ে হাঁটছে জি আর পি ও আর এন বি পুলিশের কয়েকজন সদস্যরা। অসহায় দূরযাত্রীদের কেউ একজন এসে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে টিকেটের জন্য খোঁজ চাইলো আর এন বি বা জি আর পি পুলিশ সদস্যদের কাছে । ভাবগাম্ভীর্যের সঙ্গে জি আর পি পুলিশ ফাঁড়ির পোষাক পড়া কনস্টেবল সাইদুল । সরজমিনে গিয়ে দেখা যায় , জি আর পি ফাঁড়ির কনস্টেবল সাইদুল সোমবার (১৪ আগস্ট )দুপুরে একযাত্রী সাথে কথা বলছেন ‘ টিকেট ছাড়াই চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সিটে বসে যাবেন । সিটে বসে গেলে একদাম জন প্রতি ৪শ টাকা । মিনতি করে ওই চট্টগ্রামযাএী দুইজন ৭শ টাকায় যাওয়ার প্রস্তাব রাখলেন । এতে কোনো জবাবও আসলো না , কম দাম শুনে বিরক্তির ছাপ ওঠা জি আর পি কনস্টেবল মুখ থেকে । যে খানে স্টেশনের টিকেট কাউন্টার দূরের কথা , অনলাইনে ও টিকেট মিলছে না । সেখানে বিনা টিকেট যাত্রীদের সিটে বসিয়ে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন জি আর পি সদস্য সাইদুল । তবে এই অনিয়ম টি প্রতিদিন ঘটছে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন ও ঢাকা গামী আন্তঃনগর ট্রেনে বিনা টিকেটে যাত্রীদেরকে বহনকারী এটেনডেন্ট হাতে তোলে দিয়ে হাজার হাজার টাকা বাণিজ্য করে নিচ্ছে জি আর পি ও আর এন বি পুলিশ সদস্যরা । যাত্রীদের নিরাপত্তা ও সেবা নামে চলছে উপরি বাণিজ্য চিন্তা । সরজমিনে গিয়ে দেখা যায় , প্রতিদিন ছয়টি আন্ত নগর ট্রেনে যাত্রীদের তোলে দেয়ার জন্য ফ্লাট ফর্মে চেয়ারে বা বিভিন্ন স্থানে বসিয়ে বা দাঁড় করিয়ে রাখে জি আর পি ও আর এন বি পুলিশ কনস্টেবলরা । নাৃম প্রকাশ না করায় শর্তে শায়েস্তাগঞ্জ স্টেশন কর্মরত এক কর্মচারী বলেন , জি আর পি ও আর এন বি পুলিশ কনস্টেবলরা বিনা টিকেটে যাত্রী বহনে এটেনডেন্ট , বৈদ্যুতিক পাওয়ার এটেনডেন্ট ও খাবার গাড়ি ম্যানেজার সাথে মোবাইল ফোনে
চুক্তি করে তোলে দেয় । তাদের এ বিষয়টি ওপেন সিক্রেট ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa