- - -

রাস্তায় অবৈধ গাড়ী পার্কিং ও নির্মান সামগ্রী রাখার দায়ে ৬ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা

Print News

রাস্তায় অবৈধ গাড়ী পার্কিং ও নির্মান সামগ্রী রাখার দায়ে ৬ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল ৪ অক্টোবর বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্রীন ফেরদৌসীর নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর পাঁচলাইশ,কাতালগঞ্জ, মুরাদপুর থেকে ২নং গেইট পর্যন্ত এশিয়ান হাইওয়ের উভয়পার্শ্বে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

এই সময় কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় অবৈধভাবে রাস্তায় গাড়ী পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে ৪ ব্যক্তিকে ১০ হাজার এবং কাজীর হাটে খালের জায়গা দখল করে অবৈধভাবে দোকানের অংশ বর্ধিত করায় ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকায় রাস্তার ওপর নির্মানাধীন ভবনের নির্মানসামগ্রী ফেলে রাস্তার ক্ষতিসাধন করার অপরাধে ২টি ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পাঁচলাইশ থানা ও কোতোয়ালী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa