- - -

রায়পুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর লঞ্চে নিয়ে ধর্ষণ

Print News

রায়পুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর লঞ্চে নিয়ে ধর্ষণ

 

লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর লঞ্চে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার সকালে রায়পুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

গত ২১ (এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী (১৬) মেয়েটি রায়পুর শহরের হালিমা দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়ে।

ভুক্তভোগী মেয়েটি জানান, রায়পুর পৌর শহরের হালিমা মাদ্রাসায় আসা-যাওয়ার পথে চর আবাবিল গ্রামের  মিছির আলীর ছেলে রং মেস্ত্রী রাকিব (২৫) তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত রবিবার শহরের ভাড়া বাসা থেকে গ্রামের বড় বোনের বাসায় যাওয়ার পথে শহরের শহীদ মিনার এলাকা থেকে রাকিবসহ অজ্ঞত আরও ২ জন তার মুখে কাপড় চেপে ধরে সিএনজি, অটোরিকশায় তুলে হাইমচর লঞ্চ ঘাটে একটি লঞ্চের কেবিনে নিয়ে যায়। ওই দিন তাকে লঞ্চের কেবিনে রাকিব কয়েকবার ধর্ষণ করে।

রাতে রাকিব তাঁকে বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে যায়। রাকিবের মা ও বাবা রাজি না হওয়ায় রাকিব সকালে আমাকে তাঁদের বাড়ীতে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান এসে বিষয়টি মীমাংসার কথা বলে মীমাংসা না করায় আমার মা বাধ্য হয়ে থানায় মামলা করে।

ভুক্তভোগীর মা জানান, গত রবিবার বিকালে আমাদের ভাড়া বাসার পাশে রাস্তা দিয়ে বড় বোনের বাসায় যাওয়া পথে রাকিবসহ অজ্ঞাত ২-৩ জন আমার মেয়েকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে আমার মেয়েকে ধর্ষণ করে রাকিব তাঁর বাড়িতে নিয়ে বিয়ের কথা বলে কৌশলে পালিয়ে যায়। একদিন পর আমি রাকিবের বাড়ী থেকে আমার মেয়েকে উদ্ধার করি। আমি এ ঘটনার বিচার দাবি করি।

রায়পুর থানার (এসআই) কমল মালাকার বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি নিতে লক্ষ্মীপুর বিচারিক আদালতে হাজির করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa