- - -

রায়পুরায় ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস মেলা শেষে পুরস্কার বিতরণ

Print News
রায়পুরায় ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস মেলা শেষে পুরস্কার বিতরণ
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার” স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় সমাপ্ত হলো তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস মেলা ২০২৩। মেলায় ২৪টি ইউনিয়ন সহ ২৭টি স্টল অংশ গ্রহন করেন।
আজ ১৯ সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ এর তৃতীয় দিন মেলার সমাপনী উপলক্ষে সর্বোচ্চ সেবা প্রদানকারী স্টলকে পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আমিনুর রহমান, উপজেলা ইউ ডি এফ জাইকা মোঃ আব্দুল মান্নান, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান ফজলুল করিম ফারুক, রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপনসহ আরো অনেকে।
শ্রেষ্ঠ সেবা প্রদর্শনকারী প্রতিষ্ঠানগুলো হলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্রেষ্ঠ জন্ম ও মৃত্যু নিবন্ধনকারী প্রতিষ্ঠান ডৌকারচর ইউনিয়ন পরিষদ, ১ম স্থান অর্জনকারী শ্রীনগর ইউনিয়ন পরিষদ, ২য় স্থান অর্জনকারী রাধানগর ইউনিয়ন পরিষদ ও অলিপুরা ইউনিয়ন পরিষদ এবং ৩য় স্থান অর্জনকারী প্রতিষ্ঠান মির্জারচর ইউনিয়ন পরিষদ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa