- - -

রায়পুরায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

Print News

রায়পুরায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৫ রায়পুরা আসনে  বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার এর পৃষ্ঠপোষকতায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জনসাধারণ ও দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ করেন এমপি পদপ্রার্থী রিয়াদ আহমেদ সরকার।

১৯ অক্টোবর বিকালে রায়পুরা পূর্বপাড়ায় নরসিংদী ৫ রায়পুরা আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকার নিজস্ব অর্থায়নে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৮ শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী লুঙ্গী বিতরণ করেন।
রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাসের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অহিদুজ্জামান পলাশ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন।
বিশেষ অতিথি মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত কুমার দাস, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, আসাদুজ্জামান টিটু, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা মৎস জীবী লীগের সভাপতি সিরাজুল হক পায়েল, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa