
রাম মন্দিরে নাশকতার ছক, গ্রেনেড সহ গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি
ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরে নাশকতার ছক জঙ্গি সংগঠন ” ইসলামিক স্টেট” এর মন্দিরে হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ফরিদাবাদ থেকে সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট ও হরিয়ানা এসটিএফের যৌথবাহিনী। সন্দেহভাজন ওই জঙ্গি নাম আবদুল রহমান (১৯)। অভিযুক্তের কাছ থেকে ২টি হ্যান্ডগ্রেনেড বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। এসটিএফের তরফে জানান, অযোধ্যার মিল্কিপুরের বাসিন্দা এই রহমান পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। তাছাড়া আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে ও যুক্ত ছিল সে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলাকালীন তদন্তকারীদের অভিযুক্ত জানিয়েছে, অযোধ্যায় রাম মন্দিরে ও গুজরাটের সোমনাথ মন্দিরে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল তার। এসটিএফের পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ ও আইবি। তদন্তে জানা গেছে, দশম শ্রেনী পাশ রহমানের একটি মাংসের দোকান রয়েছে মিল্কিপুরে। পাশাপাশি ই- রিক্সা চালায় সে। ১০ মাস আগে আইএস এর ইসলামিক স্টেট খুরাসান প্রোভিন্স( আইএসকেপি) জঙ্গি সংগঠনে যোগ দেয়। সেখানে অনলাইনে ট্রেনিং ও হয় তার। সেখান থেকে তাকে রাম মন্দিরে বিস্ফোরণের দায়িত্ব দেওয়া হয়। অভিযুক্তের মোবাইল ফোন থেকে দেশের একাধিক ধর্মীয় স্থানের ছবি ও ভিডিও পেয়েছে পুলিশ। জানা গেছে, রাম মন্দিরে বিস্ফোরণ ঘটাতে একাধিকবার সেখানে গিয়ে রেইকি ও করে অভিযুক্ত। সম্প্রতি দিল্লি যাওয়ার নাম করে ট্রেনে ফরিদাবাদ যায় রহমান। সেখানে শংকর নাম নিয়ে এক হোটেলে ওঠে। এই সফরেই এক হ্যান্ডেলারের থেকে হ্যান্ড গ্রেনেড সংগ্রহ করে সে। যা দিয়েই হামলার ছক ছিল এই আইএসআই জঙ্গির। আধিকারিকদের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত বড় হামলার ছক ছিল এই জঙ্গির। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযুক্তের বাড়িতে ও তল্লাশি চালানো হচ্ছে।
![]()









