- - -

রামপালে গাঁজাসহ মাদক কারবারি আটক

Print News

বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ সাগর শীল (২২) কে আটক করেছে।  সে বাগেরহাট জেলার  ফকিরহাট উপজেলার শুভদিয়া (মধ্যপাড়া) এলাকার শ্রীবাস শীল’র পুত্র।  ১৯ জুন সোমবার পুলিশ গোপন সূত্রে খবর পায় গৌরম্ভা ইউনিয়নের খাদ্য গুদামের সামনে এক যুবক গাঁজা নিয়ে অবস্থান করছে।  এ সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সাগরকে চ্যালেঞ্জ করে এবং তার দেহ তল্লাশী করে।  দেহ তল্লাশী করলে তার কাছে ৫৫ (পঞ্চান্ন) গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ বিষয় রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস. এম. আশরাফুল নিশ্চিত করে বলেন, গাঁজাসহ সাগর শীল নামের এক যুবকে গৌরম্ভা খাদ্য গুদামের সামনে থেকে আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে  এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  উল্লেখ্য রামপাল থানায় এস. এম. আশরাফুল   আলম (ওসি) হিসেবে  যোগদানের পর রামপাল থানা পুলিশ  অভিযান চালিয়ে অসংখ্য মাদক কারবারি এবং মাদকসেবীকে গ্রেফতার করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa