- - -

রাণীশংকৈলে বীজ ও সার বিতরণ

Print News

রাণীশংকৈলে বীজ ও সার বিতরণ

রাণীশংকৈলে বুধবার সকালে রবি মৌসুমে সরিষা,গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ ও চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯৬৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ভোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মোহন্ত, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি,জামায়াত নেতা রজব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়্যাল মার্ডি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, শফিকুল ইসলাম শিল্পী,আনোয়ারুল ইসলাম সহ উপকারভোগী কৃষক/কৃষাণিরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa