
রাঙ্গনিয়া উপজেলার সুখবিলাসে বুদ্ধ কীর্ত্তন ও প্রব্রজ্যা গ্রহণ অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস ভগবানপুর ধর্ম্মাংকুর সার্বজনীন বিহারের শ্রদ্ধাবান উপাসক ব্রহ্মতুল্য পিতা সুবিমল বড়ুয়া ও উপাসিকা,মমতাময়ী মাতা শ্রীমতি বাণী বড়ুয়ার নিরোগ দীর্ঘায়ু কামনায় এবং নতুন গৃহে প্রবেশ উপলক্ষে বুদ্ধ কীর্তন, প্রব্রজ্যা প্রদান ও অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান গত ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামে অনুষ্ঠিত হয়।
ধার্মিক উপাসিকা বড় বোন রঞ্জ বড়ুয়ার একমাত্র সন্তান সৌরভ বড়ুয়ার প্রব্রজ্যা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রজ্ঞজ্যোতি মহাথেরো,সুখানন্দ থেরো, শীলবংশ থেরো, সুমনরক্ষিত থেরো,দেববংশ থেরো, স্মৃতিমিত্র থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি থেরো, স্বরূপানন্দ থেরো,আনন্দপ্রিয় ভিক্ষু,সুখবিলাস ভগবানপুর ধর্ম্মাংকুর সার্বজনীন বিহারের মহান পূজনীয় ভিক্ষু সংঘে উপস্থিতিতে প্রব্রজ্যা গ্রহণ করেন গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এবং রাত ৯ টা থেকে ভোর ৪টা পর্যপ্ত বুদ্ধ কীর্তন অনুষ্ঠিত হয়।
বুদ্ধ কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনিয়া সুমন বড়ুয়া ও তার দল। যন্ত্র সংগীতে ছিলেন মৃদঙ্গে কৃষ্ণপদ আচার্য, হারমোনিয়ামে ছোটন বড়ুয়া, কিবোর্ডে বিজয় দেবনাথ, মন্দিরায় শিমন বসাক, জুড়িতে জিপসি পরিমল বড়ুয়া, বাঁশিতে আকাশ দে (বংশী), অক্টোপ্যাডে মিটু দেবনাথ।
![]()









