- - -

রাউজান হোয়ারাপাড়া,পূর্ব গুজরা, খেলারো বাড়ি’র পরিবারবর্গে আয়োজিত অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন

Print News

ঐতিহ্যবাহী রাউজান উপজেলাধীন পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া খেলারো বাড়ি বেণুবন সার্বজনীন বৌদ্ধ বিহারের বিশিষ্ট উপাসক স্বর্গীয় বিজয় মোহন বড়ুয়া ও তৎসহধর্মিণী স্বর্গীয়া আশালতা বড়ুয়া এবং তাঁদের জৈষ্ঠ পুত্র স্বর্গীয় রবীন্দ্র লাল বড়ুয়া ও পরলোকগত সকল জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদানে দুইজন কুলপুত্রের প্রবজ্যা প্রদান উপলক্ষে অষ্টপরিস্কারসহ মহতী সংঘদান ও সদ্ধর্মসভা অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ- সংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথেরো,প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহউপ-সংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথেরো, উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞাননন্দ মহাথেরো, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন দেবানন্দ মহাথেরো, ভদন্ত লোকানন্দ মহাথেরো, ভদন্ত জ্ঞানবিরিয় মহাথেরো, ভদন্ত তিসসানন্দ মহাথেরো,ভদন্ত পূর্ণানন্দ মহাথেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি স্থবির, এম প্রিয়বোধি স্থবির, সুমনবংশ ভিক্ষুসহ আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। সংঘদান অনুষ্ঠানে শেষে সকল জ্ঞাতী স্বজন ও আত্মীয় পরিজনে কুশল বিনিময় এবং মধ্যাহ্ন ভোজন গ্রহণ করে পুণ্যদান করেন।

— তারিখঃ ২০ ডিসেম্বর ২০২৫ খ্রি, শনিবার।

❁ আয়ােজনেঃ- রাউজান হোয়ারাপাড়া, পূর্ব গুজরা, খেলারো’র পরিবারবর্গ

স্থানঃ – রাঊজান উপজেলাধীন হোয়ারাপাড়া,খেলারো বাড়ি
চট্টগ্রাম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa