- - -

রাউজানে হযরত পাচপীর শাহ্ এর বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

Print News

নিজস্ব প্রতিবেদক

অলিয়ে কামেল হযরত পাচপীর শাহ্ (র:)’র পবিত্র বার্ষিক  ওরশ শরীফ ৫ই পৌষ ২০ ডিসেম্বর মঙ্গলবার ওরশ পরিচালনা কমিটির ব‍্যবস্থাপনায় ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় দিনব্যাপী নানান কর্মসূচির মধ‍্য দিয়ে মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ওরশ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মনসুর আলম ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোহাম্মদ আজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ওরশ শরীফে আয়োজিত কর্মসূচির মধ‍্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, মাজারে পুষ্পস্তবক অর্পণ। পরিশেষে আখেরি মোনাজাতের পর আগত সকল মেহমানদের মাঝে তবরুক বিতরণ করা হয়। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এতে আরো সহযোগিতা করেন ওরশ পরিচালনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আব্দুল মোনাফ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসান আহমেদ সহ কমিটির অন‍্যান‍্য সকল সম্পাদক ও সদস্যবৃন্দ। আখেরি মোনাজাত পরিচালনা করেন  হযরত পাচপীর শাহ্ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa