
রাউজানে শুরু ইট তৈরির মৌসুম- কাটা হচ্ছে কৃষি জমি ও পাহাড়ী টিলা
রাউজানে শুরু হয়েছে ইট তৈরির মৌসুম। ফসলি জমি ও পাহাড় টিলাভূমির মাটি যাচ্ছে ইটভাটায়। নির্বিচারে আবাদি জমি ও টিলাভূমি থেকে মাটি কাটার ধুম পড়লেও যেন দেখার কেউ নেই। যে যেখান থেকে পারছে ইটভাটার মালিকরা এস্কেলেটর দিয়ে মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে। সরজমিনে পরিদর্শন কালে দেখা গেছে, হলদিয়া বৃন্দাবন ও বৃক্ষভানপুর এলাকায় শুরু হয়েছে ইট তৈরির মৌসুম।নির্বিচারে আবাদি জমি ও টিলাভূমি থেকে এস্কেলেটর দিযে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। ইতিমধ্যে এই পাহাড়ি জনপদ এলাকায় কৃষি জমি ও টিলা ভুমি কাটা শুরু করেছে। জমির উপরের অংশ অর্থ্যাৎ টপ সয়েল ইট ভাটায় যাওয়ায় জমির ঊর্বরতা হারাচ্ছে।অন্যদিকে পাহাড় কাটার কারণে প্রাকৃতিক সৌন্দর্য ঊর্বরতা হারাচ্ছে পাহাড়। নষ্ট হচ্ছে পরিবেশ। বৃন্দাবন এলাকায় আরো দেখা গেছে, শহীদ জাফর সড়কের পাশে গড়ে উঠে অবৈধ ইটভাটার মালিকরা সড়কের পাশে ঘেঁষে মাটি কেটে নিয়ে পুকুর বানিয়েছে। স্থানীয় লোকজন জানান, হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন ও বৃক্ষভানপুর এলাকার চারপাশে সবুজবৃক্ষে ঘেরা পাহাড়।এই পাহাড়-টিলার সৌন্দর্যের মাঝে খানে গড়ে উঠা অবৈধ কয়েকটি ইটভাটা।সেই ইটভাটাগুলো গিলে খাচ্ছে সেখানরা সবুজবৃক্ষে পাহাড় টিলা ও কৃষি জমিগুলো।মাটি কেটে চুল্লির পাশে মাটি পাহাড় সমান স্তুপ করে রাখা হয়েছে। জ্বালানী হিসাবে বনের গাছ কেটে সারি বদ্ধ ভাবে স্তুপ করে রেখেছে। বৃন্দাবন ৩০৩ ইট ভাটায় কর্মরত ম্যানাজারের মাধ্যমে জানা যায়, আগামী এক সপ্তাহ পর ইটভাটায় ইট পুড়ানো শুরু হবে। এজন্য ইটভাটার জমি থেকে মাটি কেটে স্তুপ করে রাখা হচ্ছে। আমরা পাহাড় কাট ছিনা।পাহাড়ী জনপদে গড়ে উঠা অবৈধ ইটভাটা ৩০৩ এর সত্ত্বাধিকারী মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পাহাড় টিলা কাট ছিনা। ইট ভাটার জমি থেকে মাটি কাটা হচ্ছে। এই বিষয়ে চট্রগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, হালদা গবেষক ও পরিবেশবিদ ড. মো. শফিকুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ আইন -২০১০ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী বসতি এলাকা,পাহাড়, বন ও জলাভুমির এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবেনা এমনকি কৃষিজমিতে ও ইটভাটা নির্মাণ অবৈধ। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কৃষিজমির উপরিভাগের মাটি কেটে শ্রেনী পরিবর্তন করা ও সম্পুর্নভাবে নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুর ইসলাম বলেন-পাহাড় বা টিলা কাটা আইনে সম্পূর্ণ নিষেধ, যদি কোথাও পাহাড় কাটা হয় আমরা আইনগত ব্যবস্থা নিবো।
![]()









