- - -

রাউজানে ফজলুল কবির চৌধুরী স্মৃতি ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Print News

রাউজানে ফজলুল কবির চৌধুরী স্মৃতি ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর শ্রদ্ধেয় পিতা সাবেক পার্লামেন্টেরিয়ান অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একেএম ফজলুল কবির চৌধুরী স্মৃতি রাত্রিকালিন ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির আয়োজনে সম্পন্ন হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার রাতে আমিরহাট বাজার সংলগ্ন রহমানিয়া মার্কেট প্রাঙ্গণে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পৌরসভার প‍্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের যুগ্ম সম্পাদক ক্রীড়াবিদ সুমন দে।
বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কমার্সিয়াল ব‍্যাংক আজাদী বাজার শাখার ভি পি এস এম ইয়াকুব, চট্টগ্রাম ডিজাইন পয়েন্টের ম‍্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী নুরুল আজম, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ, যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ সাবের হোসেন, বিশিষ্ট ব‍্যবসায়ী জয়নাল আবেদীন। সংগঠক মোহাম্মদ জামশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব মোহাম্মদ এমরান আলম, মোহাম্মদ শান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আজম, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ এমরান, মোহাম্মদ জাবেদ, বিজয়, জয়, জানে আলম, সাহেদ, মোহাম্মদ হোসেন, জয়নাল, আজিজ, শাহাদাত, ইমন, ফাহিম, ইকবাল, মুফাচ্ছেল প্রমুখ।
খেলায় দুর্দান্ত লড়াইয়ের মাধ‍্যমে মনির ক্লাবকে পরাজিত করে সজনী ক্লাব চ‍্যাম্পিয়নশীন গৌরব অর্জন করেন।
চ‍্যাম্পিয়ন দলকে ট্রফিসহ দশ হাজার টাকার চেক এবং রানার্সআপ দলকে ট্রফিসহ পাচ হাজার টাকার চেক হস্তান্তর করেন উপস্থিত অতিথিবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa