- - -

রাউজানে পাঁচপীর শাহ (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

Print News

রাউজানে পাঁচপীর শাহ (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

 

রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর হিংগলা পাঁচপীর শাহ (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে ।২০ ডিসেম্বর বুধবার এই ওরশ উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে মাজার শরীফে খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনসুর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মেম্বার আজাদ হোসেনের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, আব্দুল মোনাফ, মোহাম্মদ মনির,মোহাম্মদ লোকমান উদ্দিন, হায়দার, হাসান আহম্মদ, বাবুল বড়ুয়া, বাবর উদ্দিন, জানে আলম,আজম, ইয়াছিন, দিদার, মনির হোসেন, তুষার, সাইফুল, ফজলুল কাদের, এরশাদ। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়। পরে আশেক ভক্তদের মাঝে তবরুক বিতরন করা হয়

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa