- - -

রাইখালী নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃনাইন্দাওয়ান্সা মহাথেরোর মৃত্যু

Print News

রাইখালী নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃনাইন্দাওয়ান্সা মহাথেরোর মৃত্য

 

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের পুজনীয় অধ্যক্ষ ও উপসংঘনায়ক ভদন্ত উঃনাইন্দাওয়ান্সা মহাথেরো (৮০) আর নেই।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উয়ে সুয়ে চৌধুরী (মিশুক)। তিনি জানান, ভান্তে তাঁর ভিক্ষু জীবনে ৬০টি বর্ষাবাস সম্পন্ন করেছেন।

২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, মরদেহ অ্যাম্বুলেন্সযোগে বিহারে আনা হচ্ছে এবং ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকাদের সিদ্ধান্ত অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa