- - -

রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল অনুষ্ঠিত

Print News

চট্টগ্রামের সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সপ্তসুর কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে গত ২৬ মে ২০২৩খ্রি. শুক্রবার বিকেল ৪টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকাস্থ ইনস্টিটিউটের অডিটরিয়ামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইনস্টিটিউটের পরিচালক ও সংগীত প্রশিক্ষক শিউলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তসুর কালচারাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী মিল্টন ওয়াদ্দেদার। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংস্কৃতিক সংগঠক স.ম জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মোহাম্মদ হোসেন মধু, সংগীত প্রশিক্ষক এডিসন নাহা।
সভায় বক্তারা বলেন, বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাঙালির হাজার বছরের গৌরবময় কৃষ্টি ও সংস্কৃতি বিশ্বময় বিকাশে অন্যন্য অবদান রেখেছেন। তাদের লেখনী ও পদচারণা বাঙালি আজ বিশ্বময়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন চিরপ্রেম আর নজরুল ছিলেন চিরবিদ্রোহী। রবীন্দ্র-নজরুল বাঙালির চিন্তা চেতনা প্রেরণার প্রতীক। তাদের জীবনাদর্শ চর্চা তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। রবীন্দ্র-নজরুল চর্চার মাধ্যমে বাঙালি জাতিকে আরো সামনে এগিয়ে নিতে হবে। উম্মে সালমা চৌধুরী ফাহিয়ার উপস্থাপনায় আলোচনা সভা শেষে রবীন্দ্র-নজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করেন রিন্তা পাল, চৈতী মল্লিক, মৌনিতা নাথ, অন্তরা ধর, সুচনা আকতার, প্রিয়ন্ত নাথ, দীপান্বিতা দাশ। সমগ্র অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিচালনায় ছিলেন সুচনা মল্লিক ও তবলা সহযোগিতায় সজীব বিশ্বাস।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa