
রত্ন পিতা প্রয়াত রণধীর বড়ুয়া মাধু’র অনিত্য সভা সম্পূর্ণ।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী গ্রাম শীলকূপ গ্রামের, শীলকূপ জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের ধর্মপ্রাণ উপাসক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং সংঘপিতা প্রয়াত রণধীর বড়ুয়া মাধু’র অনিত্য সভা অনুষ্ঠিত হয় আজ । তাহার বয়স হয়েছে ৭৪। তিনি ২ পুত্র ২ কন্যা সন্তানের জনক ছিলেন। তাহার ২, পুত্র সন্তান সংঘ সমাজের গৌরবনীয় তরুণ সংঘ সদস্য। তাহার ২ কন্যার বড় কন্যা জোসনা বড়ুয়া’র শশুর বাড়ি রাঙ্গামাটি বনরুপা,আর ছোট কন্যা মিতা বড়ুয়া’র শশুর বাড়ি রাউজান আবুরখীল। বড় পুত্র অগ্রলংকার ভিক্ষু,ও ছোট পুত্র কাচ্চায়ানন্দ ভিক্ষু।তিনি মৃত্যুকালে পুত্র কন্যা সহধর্মিনীসহ আত্মীয় সজন ও জ্ঞাতি পরিজন রেখে যান। অনিত্য সভা চলমান সময়ে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতী পরীজন শুভাকাঙ্ক্ষী আত্মীয় পরিজন শেষ দর্শন করে। পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদান করার জন্য উপস্থিত হন। এতে সভাপতিত্ব করেন জ্যৈষ্ঠপুর শাক্যমুনি বিহারের অধ্যক্ষ জিনানন্দ মহাস্থবির, উদ্বোধনী বক্তব্য রাখেন বাঁশখালী বৌদ্ধ সমিতি সভাপতি ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবির,
স্মৃতি স্মরণ করে সদ্ধর্মদেশান করেন রামু,শীলমিত্র মহাস্থবির,রামু রাংকুটের অধ্যক্ষ জ্যোতিসেন মহাস্থবির, আনোয়ার, রুদুয়া বোধিরতন মহাস্থবির, সাতকানিয়া ঢেমশা শীলানন্দ মহাস্থবির, রাঙ্গুনিয়া সুমঙ্গল মহাস্থবির, সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মৈত্রীপ্রিয় মহাস্থবির, দিপানন্দ স্থবির, বান্দরবান সার্বজনীন বিহারের অধ্যক্ষ চন্দ্রজ্যোতি মহাস্থবির, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. অর্থদর্শী বড়ুয়া, স্থপতি
বিজয় কুমার তালুকদার, পূর্ণীমা বড়ুয়া,সুজন বড়ুয়া,লিটন বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন দেবপ্রিয় বড়ুয়া,
অনিত্য সভা সঞ্চালনায় ছিলেন বাথুয়া জ্ঞানদয় বিহারের অধ্যক্ষ ও পুত্রের গুরু ভান্তে পি লোকানন্দ মহাস্থবির।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাস্থবির, দেবমিত্র মহাস্থবির, দীপংকর মহাস্থবির, শুভানন্দ মহাস্থবির, জেতপ্রিয় স্থবির, প্রিয়রত্ন স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির,শান্তবোধি স্থবির, বিমলানন্দ স্থবির, শীলব্রত ভিক্ষুসহ আরো অনেক মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
❁ আয়ােজনেঃ ভিক্ষু অগ্রলংকার স্থবির ও কাচ্চায়ানন্দ ভিক্ষু পরিবারবর্গ।
স্থান: বাঁশখালী উপজেলাধীন, শীলখূপ গ্রামে সার্বজনীন জ্ঞানদয়
বৌদ্ধ বিহারে।
![]()









