
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে দলের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রবিবার
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সকল সহযোগী অংগসংগঠন সমুহের যৌথ উদ্যোগে রবিবার,২২ জুন ২০২৫ ।এ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইস্টসে ডাইভার সিটি প্যাজায় ২২শে জুন রবিবার ,বিকাল ৬টায় অবৈধ,অসাংবিধানিক মোল্লা মোহাম্মদ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপিত হবে।এবং সন্ধ্যা ৮টায় ইটজি রেষ্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ভোররাত ১২টা এক মিনিট ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে ।খবর বাপসনিউজ ।
এতে সবাইকে সাদর আমন্ত্রন জানিয়েছেন
আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সকল সহযোগী অঙ্গসংগঠন সমূহ ।
![]()









