- - -

যশোরে কোচিং সেন্টারে ছাত্রীর অবিভাবকরা চড়াও

Print News

যশোরে কোচিং সেন্টারে ছাত্রীর অবিভাবকরা চড়াও

 

যশোর শহরের হক কোচিং সেন্টারে এক ছাত্রীকে নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ সকালে কোচিং সেন্টারে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার১৭মে সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্রীটির মা-বাবা ও স্থানীয় আরও প্রায় ১৫ থেকে ২০ জন অবিভাবক হক কোচিং সেন্টারে গিয়ে চড়াও হন। তারা পরিচালককে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করলে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা তাতে বাধা দেয়। একপর্যায়ে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশ এলাকার আরও অভিভাবক এবং স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। কিছু সময়ের জন্য উত্তেজনা চরমে পৌঁছে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর যশোর জেলা আহ্বায়ক রাশেদ খান উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তার মধ্যস্থতায় ছাত্রছাত্রী, অভিভাবক ও কোচিং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি আপাতত স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

তবে অনেক অভিভাবক এবং সচেতন নাগরিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষী প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং কোচিং সেন্টারে শিশু সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “ঘটনাস্থলে পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa