- - -

মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদল নেতার ক্রীড়া সামগ্রী বিতরণ

Print News

মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদল নেতার ক্রীড়া সামগ্রী বিতরণ

 

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বাগেরহাট-৩ মোরেলগঞ্জ-শরণখোল ও কচুয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী রেজওয়ানুল হক সবুজ ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনিক চত্বরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের পক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ।
উপজেলা বিএনপির প্রস্তাবিত সহ-সভাপতি এফ এম শামীম আহসান এর সভাপতিত্বে সভায় এ সময় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, সাধারণ সম্পাদক এইচ এম সহিদুজ্জামান সহিদ, তিতুমীর কলেজ শাখার ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইমরান হোসেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা নূর জাহান বেগম. সরকারী সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শাখার ছাত্র দলের সাধারন সম্পাদক এইচ এম জুনায়েদ ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা রুহুল হাওলাদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন ছাত্র দল নেতা এইচ এম আব্দুল্লাহ। সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ নানা সামগ্রী তুলে দেন।

এ সময় প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্র দল নেতা রেজওয়ানুল হক সবুজ বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা অঙ্গনে আদিপত্য বিস্তার করে দলিয় করন করে কুলসিত করা হয়েছিল। যে কারনে সাধারণ শিক্ষার্থীরা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ঠিকমত লেখা পড়া করতে পারেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পস্ট নির্দেশনা রয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য ও দখলদারিত্ব চলবে না, দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদের লেখাপড়ায় ব্যহত হয় এমন কোন কর্মকান্ড করা যাবে না। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa