- - -

মোরেলগঞ্জে চাঁদাবাজদের তাড়নায় অতিষ্টদের মানববন্ধন

Print News

মোরেলগঞ্জে চাঁদাবাজদের তাড়নায় অতিষ্টদের মানববন্ধন

 

বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছেন ভূক্তভোগীরা। বৃহস্পতিবার(২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে পঞ্চকরণ গ্রামের শতাধিক পরিবারের সদস্যরা শোনাখালী বাজার সংলগ্ন সড়কে ব্যানার হাতে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন ব্যবসায়ী বাবুল খান ও প্রভাষক সোহেল তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রতিবন্ধী নূরুল ইসলাম, শিক্ষক ফয়সাল তালুকদার, ঈমাম ছাদেকুল ইসলাম ও পারভিন বেগম।

বক্তারা বলেন, ‘স্থানীয় একটি মহল সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে টাকা আদায় করছে। এ ছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের দোকান বসানো বাবদ ও দোকান তুলে ফেলার ভয় দেখিয়ে টাকা তুলছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে’। এ অবস্থা থেকে পরিত্রান পেতে বক্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa