- - -

মোবাইল গেম: সাতক্ষীরা যেন এক নীরব ঘাতকের নাম

Print News

মোবাইল গেম: সাতক্ষীরা যেন এক নীরব ঘাতকের নাম

“ভাই, ক্লাস বাদ দিছিÑআজ স্কোয়াডে জিতে যেতে হবে” এই কথাটি সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রের। এমন কথা এখন জেলার প্রতিটি উপজেলার স্কুলপড়ুয়া কিশোর কিংবা সদ্য কলেজে ওঠা তরুণদের মুখে শোনা যায়। ফ্রি-ফায়ার, পাবজি, ক্ল্যাশ অফ ক্ল্যানস, লুডো কিং, কার রেসিংÑএসব অনলাইন গেম এখন সাতক্ষীরার কিশোর-যুব সমাজের ঘুম কেড়ে নিচ্ছে, মনোযোগ কেড়ে নিচ্ছে পড়াশোনা ও জীবনের বাস্তব দায়িত্ব থেকে। সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, কালিগঞ্জ, শ্যামনগর, আশাশুনি ও দেবহাটাÑসব উপজেলাতেই একই চিত্র। শহর হোক বা প্রত্যন্ত গ্রাম, মোবাইল গেম এখন এক অভিন্ন আসক্তি। স্কুল ছুটির পর, সন্ধ্যার সময়, এমনকি ক্লাস চলাকালীনও দেখা যায় কিশোররা দল বেঁধে বসে আছে মোবাইল স্ক্রিনে চোখ গুঁজে। বাস্তবতা যেন মুছে যাচ্ছে তাদের জীবনের পরিধি থেকে। স্মার্টফোন এখন সহজলভ্য। মাত্র ৭/৮ হাজার টাকায় মোবাইল কিনে কিশোররা ২৪ ঘণ্টাই সংযুক্ত থাকতে পারছে ভার্চুয়াল জগতে। এর সঙ্গে রয়েছে সস্তা ইন্টারনেট ডেটা। অভিভাবকরা অনেকেই ব্যস্ত জীবনে সন্তানের মোবাইল ব্যবহার তদারকি করতে পারছেন না। আবার অনেক বাবা-মাই সন্তানকে শান্ত রাখার জন্য হাতে মোবাইল তুলে দিচ্ছেনÑ “গেম খেলে থাক, কান্না করিস না” এই সুযোগকে পুঁজি করে মোবাইল গেম নির্মাতারা গেমের ভেতর ঢুকিয়ে দিয়েছে উত্তেজনা, সহিংসতা, ভার্চুয়াল পুরস্কারÑযা আসক্তি বাড়াতে মনস্তাত্ত্বিক কৌশলে তৈরি করে। এই গেমগুলো প্রথমে মজা দেয়, পরে তৈরি করে এক ধরনের ‘নেশা’। ফলে বাস্তব পড়ালেখা, খেলা, ঘরের কাজ, আত্মীয়দের সঙ্গে মেলামেশাÑসবই তুচ্ছ হয়ে যায়। সাতক্ষীরার বিভিন্ন মাধ্যমিক ও কলেজশিক্ষকদের ভাষ্যমতে, মোবাইল গেম কেবল লেখাপড়ার ক্ষতি করছে না, বরং মনোজগতেও পরিবর্তন আনছে। অনেক শিক্ষার্থী ক্লাসে অন্যমনস্ক, কেউ কেউ পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে মোবাইল গেমে বসে পড়ে। বিশেষ করে শহরের স্কুলগুলোতে দেখা যাচ্ছে, স্কুল ফাঁকি দেওয়া, সময়মতো হোমওয়ার্ক না করা, রাতে না ঘুমিয়ে সকালে ক্লান্ত হয়ে আসাÑসবকিছুর পেছনে আছে গেম আসক্তি। শুধু শিক্ষাই নয়, মূল্যবোধের জায়গাতেও আঘাত করছে এসব গেম। যুদ্ধ, সহিংসতা, অপসংস্কৃতি এবং অপশব্দে ভরপুর অনেক গেম শিশু-কিশোরদের আচরণে আক্রমণাত্মকতা তৈরি করছে। শ্যামনগরের এক ইউপি সদস্য জানালেন, “অনেক সময় দেখা যায়, ছোট ছেলেরা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেÑকারণ সে তখন গেমে হারছে, মায়ের ডাকে বিরক্ত হচ্ছে।” বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) ২০১৯ সালেই অনলাইন গেম আসক্তিকে (এধসরহম উরংড়ৎফবৎ) হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই আসক্তির কারণে সাতক্ষীরায়ও দেখা যাচ্ছে দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে চোখের ক্ষতিঘুমের সমস্যা, অতিরিক্ত রাগ বা ধৈর্যহীনতা,হাইপারঅ্যাকটিভিটি বা একঘেয়েমি, বহু পরিবারে দেখা যাচ্ছে সন্তান ঘরে থাকলেও মায়ের সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে বসে খেতে চায় না, এমনকি আত্মীয়স্বজনের বিয়েতে যেতে চায় নাÑ কারণ সে তখন “গেমের লিগ চলছে” এখনই যদি আমরা উদ্যোগ না নিই, তাহলে আগামী ৫-১০ বছরে সাতক্ষীরার একটি প্রজন্ম প্রযুক্তিনির্ভর অথচ বাস্তবজ্ঞানহীন হয়ে বড় হবেÑযারা শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিকভাবে ক্লান্ত, একাকী ও লক্ষ্যহীন। এখনও সময় এসেছে অভিভাবকদের মোবাইল ব্যবহারে নিয়ম তৈরি করতে হবে, ঘরের মধ্যে বিনোদনের বিকল্প ব্যবস্থাÑবই পড়া, সাংস্কৃতিক চর্চা, গল্প শোনা, নির্দিষ্ট সময়ের বাইরে মোবাইল দেওয়া থেকে বিরত থাকা, সন্তানদের সঙ্গে মানসিক সংযোগ বাড়ানো, স্কুলে “ডিজিটাল স্বাস্থ্য শিক্ষা” অন্তর্ভুক্ত করা, খেলাধুলা, বিতর্ক, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান চালু রাখা। প্রশাসন যদি লিখিত আইনগুলো চালু করেন, অনলাইন গেম নিয়ন্ত্রণে বয়সভিত্তিক সীমা, নির্দিষ্ট সময় পরে গেম বন্ধ রাখার নিয়ম, মোবাইল দোকানে শিশুদের গেম খেলার সুযোগ বন্ধে অভিযান, ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার পরিবেশ ও ক্লাব সংস্কৃতি ফিরিয়ে আনা। সাতক্ষীরার তরুণরা একসময় ছিল মাঠের রাজা। এখন তারা ‘ভার্চুয়াল গেম জোনে’ বন্দি। এটি কেবল ব্যক্তি নয়, সমাজ ও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ভয়াবহ সংকেত। এখনই জেগে না উঠলে খুব দেরি হয়ে যাবে। নীরব এই নেশা থেকে সন্তানদের ফিরিয়ে আনতে চাই সাহস, সচেতনতা ও সম্মিলিত সামাজিক প্রতিরোধ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa