- - -

মোঃ রুহুল আমিন মাদানীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক

Print News

মোঃ রুহুল আমিন মাদানীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক এই সদস্য, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন মাদানীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক।

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক এই সদস্য, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন মাদানীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, হাফেজ মাওলানা মো. রুহুল আমিন মাদানী গতরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….. রাজিউন)
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর এবং তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa