- - -

মোংলায় নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন

Print News

মোংলায় নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন

 

মোংলায় নার্সদের কর্মবিরতি পালনসহ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ কর্মবিরতি ও মানববন্ধন করেছেন নার্সেরা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন শেষে ১১টা হতে ঘন্টাব্যাপী নার্সদের চলে মানববন্ধন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স তাসলিমা খাতুন, রানী বিশ্বাস, শ্যামলী পোদ্দার ও সুচন্দা বল।

মুলত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর’র অপসারণ দাবীতে গত কয়েকদিন ধরে এ কর্মসূচি পালন করে আসছেন নার্সিং মিডওয়াইফ কর্মকর্তারা। সম্প্রতি সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর নার্সদের নিয়ে কটুক্তি করায় এর প্রতিবাদে আন্দোলনে নামেন নার্সিং মিডওয়াইফ’রা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa