- - -

মুড়ারবন্দ দরবার শরীফে হযরত শাহ সূফী সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রহঃ) ৬৮তম বার্ষিক পবিত্র ওরস ও ভক্ত সমাবেশ

Print News

মুড়ারবন্দ দরবার শরীফে হযরত শাহ সূফী সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রহঃ) ৬৮তম বার্ষিক পবিত্র ওরস ও ভক্ত সমাবেশ

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তরফ রাজ্য বিজয়ী ১২০ আউলিয়া মহান বীর পুরুষ (মাদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ)পূর্ণ ভূমি পূর্ব – পশ্চিমে শায়িত ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে পীরে মুকাম্মেল মুর্শেদে কামেল আলা হযরত শাহ সূফী সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রহঃ) এর স্মরণে ৪ মার্চ২০২৪ ইং সোমবার ৬৮ তম বার্ষিক পবিত্র ওরস অনুষ্ঠিত হবে । জানা যায় , পবিত্র ওরস সফলের লক্ষ্য প্রতি বছরের ন্যায় এবারও সারাদিন ব্যাপী মোতাওয়াল্লী বাড়িতে কোরআন তেলাওয়াত , মাজার শরীফ জিয়ারত , জিকির আজকার, সামা মাহফিল , বাদ এশা মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে । উক্ত বার্ষিক পবিত্র ওরসে প্রতি বছর অসংখ্য আশেকান ভক্ত বৃন্দ ও মুরিদান আগমন হয়ে থাকে ।
চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে পীরে মুকাম্মেল মুর্শেদে কামেল আলা হযরত শাহ সূফী সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রহঃ) এর স্মরণে ৬৮ তম বার্ষিক পবিত্র ওরস সফল করার লক্ষ্য ৪ মার্চ ও ২০ ফাল গুন (সোমবার) সারাদেশের আশেকান ভক্ত বৃন্দ ও মুরিদানকে দরবার শরীফে আসার জন্য দাওয়াত জানিয়েছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী গদ্দিনীশিন শাহজাদা আলহাজ্ব সৈয়দ শফিক আহমেদ চিশতী সফিক ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa