
মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর হামলার ছক ! আল কায়দার নামে হুমকির মেলে গ্রেফতার ১
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে বসতে না বসতেই খুনের হুমকি ! আল কায়দার নাম করে ইমেল ভবানীপুর থানায়। গার্ডেনরিচ থেকে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এর জালে এক যুবক। অভিযোগ, মুখ্যমন্ত্রীর উপর হামলার আশংকা করে ভবানীপুর থানায় ইমেল যায় এক মহিলার আইডি থেকে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। আল কায়দার নাম করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের ছক। তদন্তে নেমেই শুক্রবার (১৫ মে) রাতে গার্ডেনরিচ থেকে হাসনেন আলি নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিন সাংবাদিক বৈঠক করে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, জেরায় এই হুমকি মেলের কথা স্বীকার করেছেন ধৃত যুবক। কী কারণে এই মেল তাও জানিয়েছেন। জেরায় জানা যায়, এক মহিলার সঙ্গে শক্রতার জেরেই এই কান্ড ঘটিয়েছেন যুবক। প্রতিশোধ নিতেই ওই মহিলার ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে হুমকি মেল করেন তিনি।
![]()









