- - -

‘ মীরসরাই সমিতি ওমান ‘ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

Print News

‘ মীরসরাই সমিতি ওমান ‘ এর এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সামাজিক ও মানবতার জন্যে কাজ করার লক্ষ্যে গত ১২ মে ২০২৩ খৃ. ওমানের মাস্কাট কুরুমে যাত্রা শুরু হওয়া এই সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে উপদেষ্টা মনোনীত হন নুর নবী, মিলন, স্বপন, সুফিয়ান, তুহিন, শাহেদ ও বাদশা। এছাড়া মূল কমিটিতে সভাপতি মনোনীত হন তাইজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি জাবেদুল হাসান, নাজিম উদ্দিন, সহ সভাপতি দাউদ ইসলাম সুমন, ইমাম, এমরান, ইসমাইল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ন সম্পাদক নুরুল করিম, মিঠু, আনোয়ার, রহিম বাদশা, কাউসার, আশরাফ, সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক ওসমান, প্রচার সম্পাদক মুসলিম, তারেক, সহকারী প্রচার সম্পাদক সাকিব, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, এমরান, অর্থ সম্পাদক মোস্তফা, নোবেল, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল হুদা, রাকিব, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রাসেল, সমাজসেবা সম্পাদক হেলাল, সাংস্কৃতিক সম্পাদক রনি, সাদ্দাম। মীরসরাই সমিতি ওমান এর পরিচালক ও উপদেষ্টারা জানান, আমরা বড়সড় অনুষ্ঠান আয়োজন করে টাকা অপচয় না করে স্বল্প আয়োজনের মধ্যদিয়ে আমাদের পুর্নাঙ্গ কমিটি গঠন করলাম, যাতে করে আমাদের এই আয়োজনের টাকাগুলো মীরসরাইয়ের কিছু অসহায় পরিবারের মাঝে দান করতে পারি। উল্লেখ্য, চলতি বছরের ১২ মে ওমানে এই সংগঠনের যাত্রা শুরু হওয়ার পর মীরসরাইয়ের অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান, বিয়ের অনুদান ও চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa