- - -

মীরসরাইয়ে সাবেক মেম্বারের উপর মুখোশধারী ছিনতারীর গুলি, ৯ লক্ষাধিক টাকা লুট

Print News

মীরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, মুহুরী প্রজেক্ট এলাকার মৎস্য চাষী, আজমপুর বাজারের মৎস্য খাদ্য ব্যবসায়ী শেখ ফরিদকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। এসময় মুখোশধারী ঐ সন্ত্রাসীরা তাঁর সাথে থাকা ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওসমাপুর ইউনিয়নস্থ আজমপুর বাজারের দক্ষিণে গত ২৫মে, ২০২৩ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মুহরী প্রজেক্ট সড়কের কাজী রহমান সড়কের মুখে এই ঘটনা ঘটেছে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে দুই বারের সফল সাবেক এই ইউপি সদস্যকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত মস্তাননগর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার পেটের নিচে ডান পাশে গুলি লেগেছে। সাবেক ইউপি সদস্য শেখ ফরিদ জানান, মুখোশ পরিহিত ২ জন দুর্বৃত্ত বাজারের পর থেকে তাঁকে অনুসরণ করে, একপর্যায়ে তিনি তাদের বাড়ীর রাস্তায় ঢোকার মূহুর্তে মোটরসাইকেল স্লো করতে হয়। এসময় দূর্বৃত্যরা সুযোগ পেয়ে তাকে লক্ষ্য করে এক রাউন্ড গু-লি ছুড়লে টাকাসহ তিনি রাস্তায় পড়ে যান। সাথেসাথে তারা আরো একবার গুলি করে এবং সাথে থাকা ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। মস্তাননগর হাসপাতালের সে সময়ের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু ঘটনা নিশ্চিত করে জানান, ফরিদ মেম্বারের ক্ষত স্থানে ড্রেসিং করে ব্যবস্থাপত্র দেয়ার পর রাতেই বাড়ি ফিরে যান। জোরারগঞ্জ থানার ডিউট অফিসার এসআই জসিম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই থানার ওসি জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa