- - -

মিরপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামী গ্রেফতার

Print News

মিরপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামী গ্রেফতার

 

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামী গ্রেফতার করা হয়েছে।

শনিবার(২৮ সেপ্টেম্বর) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ’র নেতৃত্বে এএসআই (নিরস্ত্র)/মোঃ মামুন হোসেন, এ এস আই সুমন সঙ্গীয় ফোর্সসহ মিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন উক্ত আগামীগণকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা-
মিরপুর জিআর-১৪৫/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মমিন আলী, মিরপুর জিআর-১৯৭/২৩ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ শিপন আলী ও মিরপুর জিআর-১১১/২৪, মিরপুর জিআর-৪০৬/২৪ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ রকি ইসলাম।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa