- - -

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Print News

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২৩ বাস্তবায়নে আগামী ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, নিষিদ্ধ উপলক্ষে জেলা মৎস্য দপ্তর চট্টগ্রামের উদ্যোগে গতকাল ৭ অক্টোবর শনিবার আকমল আলী ঘাটে জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আমিনুল হক সরকার বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর কন্টিজেন্টস কমান্ডার মামুনুর রশিদ, কোস্ট গার্ড পতেঙ্গা বেইজের কন্টিজেন্টস কমান্ডার তৌহিদ এবং নৌ পুলিশের এসআই সঞ্জীব নাথ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর চট্টলার জেলে ফেডারেশন মহাসচিব বাবু হরিদাস, বোট মালিক সমিতির সহ-সভাপতি হাজী ইসমাইল, পরিচালক মো: কাউসারুজ্জামান, পতেঙ্গা মুসলিমাবাদ জেলে ফেডারেশনের সভাপতি সোনা বাবু।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশ উৎপাদনে এশিয়া মহাদেশে বাংলাদেশ প্রথম। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি আহ্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa