- - -

মান্দায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

Print News

মান্দায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

 

নওগাঁর মান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের প্রাক্কালে উপজেলা পরিষদ মুক্তমঞ্চ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ,ওসি তদন্ত আব্দুল গণি, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ মকলেছুর রহমান মকে,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, এ্যাড.কুমার বিশ্বজিৎ,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
একই সঙ্গে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় একই স্থানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে রোগীদের বিশেষ সেবা প্রদান এবং এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া বেলা ১১টায় কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাদ জোহর উপজেলার সব মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবসের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এসব কর্মসূচি পালন করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa