- - -

মানবতা ও মানবসেবা-ই হলো প্রকৃত ইবাদত : লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান

Print News

লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, মানবতা ও মানবসেবা-ই হলো প্রকৃত ইবাদাত। মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য মানব কল্যাণের প্রতি আমাদের গভীরভাবে মনোনিবেশ করতে হবে। মাদাম বিবির হাট, ভাটিয়ারী, চট্টগ্রামস্থ হযরত শাহজাহান (রহঃ) মাওলানা জামে মসজিদে পবিত্র জুমার নামাজের পূর্বে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও রাজনীতিবিদ জননেতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান আরও বলেন, যে সমাজে অপরাধ নেই, সেই সমাজ-ই প্রকৃতপক্ষে সুশিক্ষিত সমাজ। আর, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে আমার রাজনীতিতে পদার্পণ।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলমের নেতৃত্বে মসজিদ কমিটির আমন্ত্রণে বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে দেশ ও দশের সেবা করার উদ্দেশ্যে জনপ্রতিনিধি হিসেবে সুযোগ পেতে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

এ সময় মসজিদের খতিব মাওলানা সৈয়দ শাহজাদা আহাম্মদুল হক মাইজভান্ডারী ও পেশইমাম মাওলানা আহম্মেদ হোসাইন আওলাদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ জাফর আহাম্মদ (সওঃ)সহ এলাকার সম্মানিত মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa