- - -

মাধবপুরে বালু বোঝাই ট্রাক্টর থেকে পড়ে যুবক নিহত

Print News

মাধবপুরে বালু বোঝাই ট্রাক্টর থেকে পড়ে যুবক নিহত

 

 

হবিগঞ্জের মাধবপুরে বালু বোঝাই ট্রাক্টর থেকে পড়ে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সান্তামুড়া গ্রামের বাবুল মিয়ার পুত্র। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধর্মঘর হরষপুর রোডের সমিল নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে বালু নিয়ে একটি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে বিজয়নগর যাওয়ার পথে উল্লেখিত স্থানে চালকের পাশে বসে থাকা রাসেল মিয়া ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। গাড়ি ও নিহত ব্যাক্তিকে সনাক্ত করতে আমরা চেষ্টা চালাচ্ছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa