- - -

মাদক বিক্রয়ের প্রাক্কালে ০৪ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে গ্রেফতার

Print News

মাদক বিক্রয়ের প্রাক্কালে ০৪ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে গ্রেফতার

 

গ্রেফতারকৃত মোঃ ইসমাইল (৪৮) এবং মোঃ জালাল উদ্দিন (৩৫) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় মাদক সরবারহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উক্ত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। উক্ত তথ্য মোতাবেক র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে।

অভিযানটি ২৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ১৯:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইসমাইল (৪৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-সোফিয়া, সাং-ষাড়বুরুজ, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ জালাল উদ্দিন (৩৫), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, মাতা-মৃত জেলেখা, সাং-চাঁদপুর, থানা-তানোর, জেলা-রাজশাহী’ দ্বয়কে ০৪(চার) কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa