
মাদকের বিরুদ্ধে কাজ করায় মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগানে ব্যবস্থাপকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত আ’লীগের দোসরদের বাঁধা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সরকার মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত আওয়ামীলীগের দোসররা । তারা চা বাগান পরিচালনায় বাঁধা গ্রস্থ করতে বিভ্রান্তি ছড়াচ্ছে। দীর্ঘ দিন পালিয়ে থাকার পর চা বাগানে ফিরে এসে আওয়ামীলীগের শ্রমিকরা উস্কানীমূলক আচরণ করছে । ফলে চা বাগান শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে । চা বাগান শ্রমিকরা জানান , বর্তমান বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন গত ২০১২ সালে এই বাগানে সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে চা বাগানের প্রচুর দখলকৃত ভুমি উদ্ধার , গাছ চুরি রোধ, ভারতীয় মাদক নির্মূল সহ নানা অনিয়ম দুর্নীতি বন্ধ করে দেওয়ার চা বাগান টি উন্নয়নে এগিয়ে ছিল । এছাড়া চা শ্রমিকদের সেই সময় শান্তিতে বসবাস করছে এবং তিনি একজন সাহসী ব্যবস্থাপক হিসেবে খুব সৎ মানুষ ও রাগী ছিলেন । অন্যায়কে সুযোগ দিতেন না। সেই সময় চা শ্রমিকরা কস্ট পায়নি। অন্যায়কারীদের কোনো সুযোগ দিতেন না । ব্যবস্থাপক চা বাগান থেকে বদলী হয়ে ন্যাশনাল টি কোম্পানি প্রধান কার্যালয় সহ বিভিন্ন চা বাগানে সঠিক দায়িত্ব পালন করেন । তেলিয়াপাড়া চা বাগান থেকে বদলি হওয়ার পর হতে বাগানে উন্নয়ন ও চা শ্রমিকদের নানা বিরাজমান সমস্যা ছিল । এদিকে গত ২০২৫ সালে জুলাই মাসে তেলিয়াপাড়া চা বাগানে দায়িত্ব গ্রহন করার পর থেকে বাগানে ঐতিহাসিক প্রাচীনতম বাংলোর সৌন্দর্য বর্ধন ও বাগান উন্নয়নে কাজ শুরু করেন। যা স্থানীয় ভাবে প্রশংসিত হয়। চা শ্রমিকরা জানান , বাগানে ব্যবস্থাপক মনোযোগ দিয়ে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তিনি বাগানে ভারতীয় মাদক বিক্রি বন্ধের পাশাপাশি নানা অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য নানা পদক্ষেপ গ্রহন করে আসছেন । ফলে মাদকের সাথে জড়িত বাগানের বেশ কিছু শ্রমিকরা তাদের ব্যবস্থাপকের প্রতি ঈর্ষা ণিত হয়ে পড়েছে । তারা বিভিন্ন ভাবে ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন কে ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হয়েছে সমপ্রতি কয়েকজন আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি জোর পূর্বক কোম্পানির মালিকানাধীন জলাশয় লেক থেকে মাছ ধরার চেষ্টা করে । এতে ব্যবস্থাপক বাঁধা দেন। ফলে ঐ চক্রটি বাগান ব্যবস্থাপক এর প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে । ব্যবস্থাপক চা বাগানে ১৮ নম্বর সেকশনে পরিদর্শনে গেলে বাগানের একদল উশৃংখল যুবক সেখানে উপস্থিত হয়ে নারী শ্রমিকদের কাজে বাঁধা দেয় এবং তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল বাগানে ব্যবস্থাপকের ব্যবহৃত কোম্পানির গাড়ি চারদিকে ঘিরে ফেলে এবং ব্যাপক ভাংচুর চালায়। এতে গাড়ির সামনের ও পেছনের গ্লাস ও বডি বিভিন্ন অংশ ক্ষতি গ্রস্থ করে । এঘটনার পর থেকে বাগানে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে । কোম্পানির গাড়ি ভাংচুর এবং নির্দোষ ব্যবস্থাপক উপর হামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশাল মিছিল করেন শ্রমিকরা। শ্রমিকদের দাবী ” যারা বাগানের দুষ্কৃতিকারী চক্র চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত । দুষ্কৃতকারী চক্ররা অপরাধ থেকে বাঁচার জন্য ধামাচাপা দিয়ে যাচ্ছে তারা । বাগানে শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব রয়েছে ।
![]()









