- - -

মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি পাহাড়তলি রেলওয়ে বাজার শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Print News

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পাহাড়তলী রেলওয়ে বাজার শাখার উদ্যোগে শাখা কমিটির নবায়ন সভা ও বাবাজান বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ৩৫ তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা এবং পহেলা রবিউল আউয়াল বাবাজান বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর চান্দ্র বার্ষিকী ফাতেহা উপলক্ষে বর্তমান কমিটির সভাপতি মো: মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

IMG 20230916 WA0059 300x226

উক্ত সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন সুন্নিয়তের আলো পত্রিকার সম্পাদক ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সংগঠক স. ম. জিয়াউর রহমান। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ঘ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোঃ ওমর ফারুক ও মোঃ সাইফুল ইসলাম।
উক্ত সভায় পর্যালোচনা করে মোঃ মফিজুর রহমানকে সভাপতি এবং মোঃ জাফর আলীকে সাধারণ সম্পাদক ও মোছা: আয়েশা বেগমকে মহিলা বিষয়ক সম্পাদিকা নিয়োগ করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্কাস আলী, সহ-সভাপতি মোঃ নবী আলম,
অর্থ সম্পাদক মোঃ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক মোঃ আজিম মিয়া, আপ্যায়ন সম্পাদক মোঃ সাজেদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আরিফ হোসেন।
এছাড়াও মোঃ হোসেন ড্রাইভার , মোঃ ইছহাক , মোহাম্মদ জামাল মোল্লা, মোঃ মোস্তফা , মোঃআবুল হোসেন, মোঃ নজির আহমদ, মোঃ সোহেল , মোঃ জয়নাল আবেদীন।
উক্ত সভায় মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন উক্ত কমিটির ধর্ম ও তরিকত বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম।
পরিশেষে তাবারক বিতরণের মাধ্যমে উক্ত মাহফিল সমাপ্ত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa