
মহিউদ্দিনপুত্র ও শিক্ষা উপমন্ত্রী নওফেলের জয়
দেশের ভিআইপি ও মন্ত্রীআসনখ্যাত কোতোয়ালী (চট্টগ্রাম-৯) আসনে বড় ব্যবধানে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী, মহিউদ্দিনপুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সনজিদ রশিদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৮২। এ ছাড়া এ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী আবু আজম পেয়েছেন ১ হাজার ৫৩২ ভোট।
৭ জানুয়ারি সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল ইসলাম।
![]()









