- - -

মহান স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের পক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

Print News

মহান স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের পক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা দিবসে তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আজ ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল আটটায় পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দিন রানা।

এ সময় সাথে ছিলেন শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠক খুরশীদ আলম খোকন, প্রখ্যাত শ্রমিক সংগঠক হাবিবুর রহমান হাবিব, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক জসিম উদ্দিন রবি প্রমুখ।

এসময় শ্রদ্ধা নিবেদন শেষে তারা গণমাধ্যমকে বলেন, মহান স্বাধীনতা দিবসের অমর ও কালজয়ী ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যত বেশি স্বাধীনতার ইতিহাস চর্চা হবে ততবেশি জাতি সমৃদ্ধ হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa