- - -

মহান বিজয় দিবস উপলক্ষে রায়পুর সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প অর্পণ

Print News

মহান বিজয় দিবস উপলক্ষে রায়পুর সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প অর্পণ

১৬ ডিসেম্বর উপলক্ষে রায়পুরে আজ পালিত হল বিজয় দিবস, রায়পুর সাংবাদিক ক্লাবের সভাপতি আজম খান ও সেক্রেটারি জসিমউদদীন ভাইয়ের এর নেতৃত্বে রায়পুর উপজেলার মাঠে শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ক্লাবের সভাপতি আজম খান ও সেক্রেটারি জসিমউদদীন, জয়েন্ট সেক্রেটারি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাজেদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক জিহাদ ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মোবারক হোসাইন সহ ক্লাবের সকল সদস্যবৃন্দরা পুষ্প অর্পণ সম্পাদন করে ।
পরে বীর শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করেন সেই সাথে রায়পুর সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।।
সেই সাথে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন জানানো হয়।
বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ,, পরে শহীদদের প্রতি সালাম ও শ্রদ্ধা জ্ঞাপন জানায় অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দরা।
সালাম সালাম হাজার সালাম, শহীদ ভাইদের স্মরণে, আমার এ গান রেখে দিতে, লাখো শহীদ স্মরণে, সালাম সালাম হাজার সালাম এর মধ্য দিয়ে কার্যক্রম শেষ করা হয় রায়পুর সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa